হোম > খেলা

‘বি’ ক্যাটাগরিতে বাবর-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের এখন মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম। একে তো মাঠের ফারফরম্যান্স ভালো যাচ্ছে না। তার ওপর মাঠের বাইরেও কোনো সুখবর মিলছে না। খারাপ খবর যেন দুজনের পেছনে লেগেই আছে। এমনিতেই পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি দুজনের। এবার বাবর-রিজওয়ানের অবনমন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে।

২০২৫-২৬ মৌসুমের জন্য গতকাল কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম জানিয়েছে পিসিবি। নতুন চুক্তিতে বাবর-রিজওয়ানকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে বোর্ড। আগের মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন কেবল বাবর ও রিজওয়ান। নতুন চুক্তিতে এই দুজনের অবনমন হলেও ‘এ’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার রাখেনি পিসিবি। তার মানে অবিশ্বাস্য হলেও সত্য যে, পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির কোনো খেলোয়াড়ই নেই।

কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি। ২০২৪-২৫ মৌসুমে চুক্তিতে ছিল ২৭ জন ক্রিকেটার। এবার খেলোয়াড়দের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তার মধ্যে ১২ জনই অনভিজ্ঞ। ভালো পারফরম্যান্সের সুবাদে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাদাব খান উঠে এসেছেন ‘বি’ ক্যাটাগরিতে। পেসার শাহিন শাহ আফ্রিদিও জায়গা করে নিয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। আরেক পেসার নাসিম শাহ চুক্তিতে রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে।

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা

‘বি’ ক্যাটাগরি

বাবর আজম, ফখর জামান, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।

‘সি’ ক্যাটাগরি

মোহাম্মদ হারিস, আবদুল্লাহ শফিক, ফহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল ও নাসিম শাহ।

‘ডি’ ক্যাটাগরি

খুশদিল শাহ, আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

চ্যালেঞ্জিং ক্রিকেট হবে বলছেন পাকিস্তান কোচ

মোহামেডানের নতুন পথচলা শুরু

সুযোগ-সুবিধার ঘাটতি দেখছেন বাটলার

প্রধানমন্ত্রীর নির্দেশ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ পাচ্ছেন ‘আয়রনম্যান’ মারিয়া

‘ক্রিকেটকে শেষ করে দিয়েছে ভারত’

মিলান ডার্বিতে জিতল এসি মিলান

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে কাটমার্ক ধরে এগোতে চান সিমন্স