হোম > খেলা

ফিরেই মুশফিককে ছাড়িয়ে গেলেন টেলর

স্পোর্টস ডেস্ক

আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিংবিরোধী নিয়ম ভেঙে ছিলেন ব্রেন্ডন টেলর। এ অপরাধে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা শাস্তি পান জিম্বাবুয়ের এ তারকা ব্যাটসম্যান। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন টেলর।

এতে মুশফিককে ছাড়িয়ে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের রেকর্ডও গড়েছেন টেলর (২১ বছর ৯৩ দিন)। মুশফিকের আগের রেকর্ডটি ২০ বছর ৩৩ দিনের। তবে টেলরের ফেরার দিন মোটেই রঙিন হলো না। বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ম্যাট হেনরি ও জাকারি ফোকসের পেস তোপে ১২৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

দলের হয়ে একাই ব্যাট হাতে লড়াই করে গেছেন টেলর। প্রথম দিনে খেলেছেন ৪৪ রানের কার্যকর এক ইনিংস। কিন্তু অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের ভিড়ে অল্পতেই থেমেছে আফ্রিকার দেশটি। ৩৩ রানে অপরাজিত ছিলেন তাফাদজওয়া সিগা।

হেনরি পাঁচ উইকেট নিয়েছেন। ৪ উইকেট নেন ফোকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে ১১৫ রান তুলে নিউজিল্যান্ড।


সংক্ষিপ্ত স্কোর


জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১২৫/১০, ৪৮.৫ ওভার (টেলর ৪৪, সিগা ৩৩*; হেনরি ৫/৪০ ও ফোকস ৪/৩৮)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১১৫/০, ২৪ ওভার (ইয়াং ৬২ ও কনওয়ে ৪২)। অসমাপ্ত

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট