হোম > খেলা

রশিদ-ওমরজাই ‘আউট’

স্পোর্টস ডেস্ক

ভক্ত-অনুরাগীদের আবদার মেটাচ্ছেন রশিদ খান, ছবি: সংগৃহীত

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

রশিদ ও ওমরজাই দুজনেরই খেলার কথা ছিল এমআই নিউইয়র্কের হয়ে।
২০২৪ আসরে এমআই নিউইয়র্কের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন রশিদ। ৬.১৫ ইকোনমি রেটে নিয়েছিলেন ১০ উইকেট। আর এবারই প্রথম খেলার কথা ছিল ওমরজাইয়ের।

দুই আফগান ক্রিকেটার মেজর লিগ থেকে সরে দাঁড়ালেও খেলবেন আরো তিনজন। তারা হলেন নাভিন-উল-হক (এমআই নিউইয়র্ক), নূর আহমেদ (টেক্সাস সুপার কিংস) এবং ওয়াকার সালামখেল (সিয়াটল ওরকাস)।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল