হোম > খেলা

পিএসএল আমিরাতে সরিয়ে নিলো পিসিবি

ভারত-পাকিস্তান সীমান্তে অস্থিরতা

স্পোর্টস ডেস্ক

সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। ঘটে চলেছে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা। এ কারণে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের সীমান্তে বিরাজ করছে অস্থিরতা। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পিএসএল'র দশম আসরের বাকি অংশটুকু সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টে বাকি রয়েছে আর আটটি ম্যাচ। এই ম্যাচগুলোর আয়োজনের নতুন দিনক্ষণ পরে জানাবে সংস্থাটি।


বৃহস্পতিবার রাতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। কিন্তু জরুরি বৈঠকের পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিদেশী খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে লিগটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের কথা জানানো হয়।


ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, বিদেশী খেলোয়াড়রা ইতিমধ্যেই পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন। যেখানে টুর্নামেন্টের বাকি খেলাগুলো হবে। পরবর্তী ম্যাচ মাঠে গড়াতে বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে। কারণ কোন ভেন্যুতে খেলাগুলো হবে তা নির্ধারণ করতে কাজ করে যাচ্ছে পিসিবি।

পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর থেকে শোনা যাচ্ছিল দেশে ফেরত আসতে চান নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে তারা কখন ফিরে আসবেন সে বিষয়টি নিশ্চিত করেনি। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পিসিবির পাশাপাশি নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে।

অন্য বিদেশি ক্রিকেটারদের মতো নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান থেকে দেশে ফেরত আসতে বিসিবির কাছে ইচ্ছা প্রকাশ করে। এরপরেই বিসিবি বিবৃতিতে জানায়, ‘বিসিবি পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে যাতে পাকিস্তানে থাকাকালীন তারা নিরাপদ বোধ করে। এ ছাড়া পাকিস্তান ত্যাগের সময় যেন ক্রিকেটারদের জন্য সব ব্যবস্থা সময়মতো ও সুবিধাজনকভাবে হয়।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও