হোম > খেলা

তিন ম্যাচ খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

আইপিএল

স্পোর্টস রিপোর্টার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে তিন ম্যাচের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিৃবতিতে বিসিবি জানিয়েছে, ‘ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত ভারতে চলমান আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। তার আগে ১৭ মে ২০২৫ তারিখে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে থাকবেন মোস্তাফিজ।’

ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল (১৭ মে) থেকে ফের মাঠে গড়াবে আইপিএল। যেখানে লিগ পর্বে আরও তিন ম্যাচ বাকি আছে দিল্লির। ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। ২১ ও ২৪ মে লিগ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে দিল্লি।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান টেবিলের পাঁচে। প্লে অফের দৌঁড়ে টিকে আছে তারা। এমতাবস্থায় মোস্তাফিজকে লিগ ম্যাচের বাকি তিন ম্যাচেই পাচ্ছে দিল্লি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে সম্প্রতি ছয় কোটি রুপিতে কাটার মাস্টারের সঙ্গে চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও