হোম > খেলা

টি-টোয়েন্টিতে ডট বলে সেরা ফিজ

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে খরচ করেন ৪০ রান। হাত খোলা বোলিংয়ের মাঝেও সাতটি ‘ডট বল’ ডেলিভারি দেন। আর এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বল পাওয়া বোলারদের তালিকায় শীর্ষে উঠে গেছেন বাংলাদেশের তারকা এ পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ডট বল এখন রাজা।

শুক্রবার তার ফেসবুক পেজে জানানো হয়, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের, ১১৪২!’ ফিজের পর দারুণ এ অর্জনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি (১১৩৮)।

তিনে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (১০৭৮)। চারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ (৯৮৮) আর পাঁচে অবস্থান করছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান (৯৮৪)।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার