হোম > খেলা

পূর্বাভাস জানাচ্ছে বৃষ্টি নামবেই!

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে টস হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ওই ম্যাচ। একই সম্ভাবনা জেগেছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। ফলে পরিত্যক্ত হতে পারে এই ম্যাচ।

গতকাল পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, পুরো সপ্তাহজুড়েই রাওয়ালপিন্ডিতে আছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ার পূর্বাভাসও আছে। সেই পূর্বাভাস সত্যি করে গত পরশু পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। পাশাপাশি বৃষ্টির পর রাওয়ালপিন্ডিতে খেলা শুরু করাটা বেশ কঠিন হয়ে পড়ে।

শুধু বৃষ্টির কারণেই পরিত্যক্ত হবেÑ এমনটা বলছে না পাকিস্তানের গণমাধ্যমগুলো। মূলত রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার কারণে পরিত্যক্ত হওয়ার কথা বারবার সামনে আসছে। খানিকটা ভারী বৃষ্টি হলেই এ মাঠ থেকে পানি সরাতে মাঠকর্মীদের বেশ বেগ পেতে হয়। যার প্রমাণ গত বছর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টি থামার পর খেলা শুরু করতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছিল। এমনকি সেবার মাঠ শুকাতে বড় স্ট্যান্ডফ্যানের ব্যবহারও করা হয়েছিল।

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ফাইনাল না জিতেও নারী হকি দলের ইতিহাস

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান