হোম > খেলা

লঙ্কান ঝড় থামিয়ে নিউজিল্যান্ডের নায়ক ডাফি-হেনরি

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পুঁজি ছিল ১৭২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে জয়ের সুবাস পাওয়া লঙ্কানদের থামিয়ে ব্ল্যাক ক্যাপসদের শেষের নায়ক বনে যান জ্যাকব ডাফি ও ম্যাট হেনরি। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ে ৮ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ১৩.৩ ওভারে স্কোরবোর্ডে ১২১ রান তোলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ব্যক্তিগত ৪৬ রানে মেন্ডিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ডাফি। একই ওভারে কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকেও ফেরান তিনি।

ডাফির আঘাতের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ২০ রান। হাতে ছিল ৬ উইকেট। ১৯তম ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ ব্যাটারকে বিদায় করেন হেনরি। তাই শেষ ওভারে ১৪ রান করতে হতো অতিথিদের। সে ওভারে ৫ রানের বেশি দেননি জাকারি ফকস। ১৬৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৩ উইকেট নিতে ২১ রান দেন ডাফি। ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন হেনরি। সমান উইকেট পেলেও ৪১ রান খরচ করেন ফকস।

এর আগে ড্যারেল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। ৪২ বলে ৬২ রান করেন মিচেল। ৫৯ রান করেন ব্রেসওয়েল। ৩৩ বল খেলেন তিনি। বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১৭২/৮ (২০ ওভার)

মিচেল ৬২, ব্রেসওয়েল ৫৯

শ্রীলঙ্কা: ১৬৪/৮ (২০ ওভার)

পাথুম নিশাঙ্কা ৯০, কুশল মেন্ডিস ৪৬

ফলাফল: নিউজিল্যান্ড ৮ রানে জয়ী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা