হোম > খেলা

ঢাকার বিদায়, ফাইনালে খুলনা

স্পোর্টস রিপোর্টার

এনসিএল টি-টোয়েন্টির এলিমিনেটরে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ঢাকার বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে রংপুর বিভাগ। এই হারে এনসিএল টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে ঢাকা বিভাগ। ফাইনালে খেলার স্বপ্ন টিকে থাকল রংপুরের। অন্যদিকে কোয়ালিফায়ার-১-এ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা। বৃষ্টি আইনে ৪ উইকেটের জয় পায় দলটি।

সিলেটে এলিমিনেটরে আগে ব্যাট করে রংপুরের বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৮ রানে থামে ঢাকার ইনিংস। ৩৬ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের রান ১০০-এর ওপারে নেন মোসাদ্দেক। রংপুরের হয়ে নাসুম আহমেদ, নাসির হোসেন ও আবু হাসিম দুটি করে উইকেট নেন। ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আকবর আলীর ২৭ বলে ৪৪ ও নাসুম আহমেদের ২৩ বলে ২৬ রানের ইনিংসে ভর করে এক বল আগে জয় নিশ্চিত করে রংপুর।

কোয়ালিফায়ার-১-এ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। তাদের ইনিংসের পর বৃষ্টি নামায় খুলনার জন্য লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৭৮ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অভিষেক দাসের ১১ বলে ২৭ ও নাহিদুল ইসলামের ৯ বলে ২১ রানে ভর করে ৩ বল আগেই জয় নিশ্চিত করে খুলনা। চট্টগ্রামের হয়ে আহমেদ শরীফ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি