হোম > খেলা

কোরিয়ান ইপিজেডে নারী দলের ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে বিশেষ ক্যাম্প গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ ক্যাম্পে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে মেয়েরা। সেখানে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রা একসঙ্গে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। এরই মধ্যে নারী দলের ক্যাম্প পরিদর্শন করেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। খেলোয়াড়দের সঙ্গে দেখা করে আগামীর ম্যাচগুলোতে ভালো খেলার জন্য তাদের উৎসাহিত করেন বাফুফে সভাপতি।

এ সময় তার সঙ্গে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ উদ্যোগে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে গাছ রোপণ করা হয়। ফেডারেশন সভাপতি ইয়ংওয়ান করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারী ফুটবলের উন্নয়ন ও বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাফুফে সভাপতি জাতীয় দলের হোম কিট জার্সি জার্সি নম্বরসহ কিহাক সাং-এর হাতে তুলে দেন। সহসভাপতি ফাহাদ করিম নারী ফুটবলে অব্যাহত সহায়তার স্বীকৃতিস্বরূপ ইয়ংওয়ান করপোরেশনকে একটি ক্রেস্ট দেন।

ডোপ সেবনে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভারত

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামালের হাতে ‘অস্কার’

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক উন্নয়নে উদ্যোগ

বক্সিংয়ের মহী আর নেই

প্রথম দিনে বোলারদের আধিপত্য

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

মোস্তাফিজ-তাসকিন-নাহিদ বিশ্রামে

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ