হোম > খেলা

চতুর্থ দিনে আয়ারল্যান্ডের প্রতিরোধ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

৫ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে আয়ারল্যান্ড। আশা ছিল, হয়তো চতুর্থ দিনের প্রথম সেশনেই শেষ হবে ম্যাচ। কিন্তু সেই আশায় গুড়েবালি। চতুর্থ দিনের প্রথম সেশন বেশ নির্বিঘ্নেই শেষ করেছে আয়ারল্যান্ড। দুই উইকেটে যোগ করেছে ১১২ রান।

চতুর্থ দিনের শুরুতে প্যাভিলিয়নে আগের দিনের অপরাজিত আইরিশ ব্যাটার ম্যাথিউ হ্যামফ্রিস। এরপরেই প্রতিরোধ গড়েন অ্যান্ডি ম্যাকব্রাইন ও অ্যান্ডি বালবির্নি। দুজন মিলে ৭ম উইকেট জুটিতে যোগ করেন ৬৬ রান। বালবির্নি আউট হন ৩৮ রান করে।

৮ম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নেইল চেষ্টা করছেন প্রতিরোধ গড়ার। চতুর্থ দিনে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন।

এর আগে ৮ উইকেটে ৫৮৭ রান করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত