হোম > খেলা

বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত

আগ্রহ নেই এশিয়া কাপেও

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দল পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যে স্থগিত হওয়া আইপিএল বাংলাদেশ সফরের সময় আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। যদিও তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। শেষ পর্যন্ত এক সপ্তাহ পর আইপিএল শুরু না হলে বাংলাদেশ সফর বাতিল করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই। এ কারণেই, পাকিস্তান সফরের মতো হুমকির মুখে রয়েছে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ।

আগামী আগস্টে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ভারতের। তবে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাত শুরু হওয়ায় সফরটি বাতিল হয়ে যেতে পারে। স্থগিত হতে পারে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করতে পারে বিসিসিআই।

ভারত ও পাকিস্তান সীমান্তে সংঘাত শুরু হওয়ায় স্থগিত করা হয়েছে আইপিএল। নিরাপত্তাহীনতার শঙ্কায় টুর্নামেন্টের সব খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে আইপিএলের এখনও ১২টি খেলা বাকি। ম্যাচগুলো হওয়ার কথা ছিল লক্ষ্ণৌ (২), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২), মুম্বাই ও জয়পুরে। হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লেঅফের খেলা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এক বিবৃতিতে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আইপিএলের সব ভেন্যুই এখন নিরাপদ। তবে ভারতবাসীর অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল খেলা স্থগিত হয়েছে। ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিলের পর জরুরি বৈঠকে এ সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিল আইপিএল পরিচালনা পরিষদ।

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫

বিতর্কিত রান আউটে আলোচনা-সমালোচনায় মিরাজ

সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পাকিস্তানের

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে বদল নেই

কোটি টাকায় দ্য হানড্রেডে মুস্তাফিজুর রহমান

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

২৯ মার্চ ১৬৪ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী