হোম > খেলা

শ্রীলঙ্কা থেকে সিরিজ ট্রফি নিয়ে দেশে ফিরল যুবারা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের ষষ্ঠ ও শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। সেই সিরিজ ট্রফি নিয়ে শ্রীলঙ্কা থেকে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দেশে পৌঁছেছে যুবারা। দেশে পা রেখে ক্রিকেটাররা ছুটি নিয়ে নিজ নিজ ঘরে ফিরছেন। আগামী ২০ মে ফের শুরু হওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।

যুব এশিয়া কাপ জয়ের পর আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার লঙ্কা জয় করে ফিরল। এই সুখস্মৃতি ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে জুনিয়র টাইগারদের জন্য।


সিরিজ জিতলেও শুরুটা অবশ্য জয়ের রঙে রাঙিয়ে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম একদিনের ম্যাচে হেরে যায় নাভিদ নওয়াজের শিষ্যরা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা ৩ যুব ওয়ানডেতে জয় তুলে নেয় সফরকারীরা। তাতেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। পঞ্চম ওয়ানডে জিতে সিরিজ হার এগিয়েছে কেবল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ওয়ানডে পণ্ড হওয়ায় ছয় ম্যাচের সিরিজে আর সমতা আনতে পারেনি স্বাগতিকরা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?