হোম > খেলা

বক্সিং ডে টেস্ট: প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

২৩৭ থেকে ২৯৯, এই ৬৭ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেয় ভারত। এছাড়া বক্সিং ডে টেস্টের প্রথম দিন বলার মতো আর কোনো সুখস্মৃতি নেই সফরকারীদের। ব্যাট হাতে বাকিটা দিন দাপট দেখিয়েছে অজিরা। প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করেছে তারা।

প্রথম দিনের মতো বক্সিং ডে টেস্টের টসও কথা বলেছে অস্ট্রেলিয়ার হয়ে। মুদ্রা নিক্ষেপে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিকদের দলপতি প্যাট কামিন্স। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে অস্ট্রেলিয়াকে উড়ন্ত শুরু এনে দেন অভিষিক্ত স্যাম কনস্টাস ও উসমান খাজা। উদ্বোধনী জুটিতে ৮৯ রান তোলেন তারা। ব্যক্তিগত ৬০ রানে কনস্টাস ফিরে গেলে এই জুটি ভাঙে।

দ্বিতীয় উইকেট জুটিতে মার্নাশ লাবুশানকে নিয়ে ৬৫ রান যোগ করেন খাজা। ব্যক্তিগত ৫৭ রানে হাসপ্রিত বুমরাহ’র শিকারে পরিণত হন খাজা। অভিজ্ঞ ওপেনারের বিদায়ের পর স্টিভ স্মিথকে নিয়ে ভারতীয় বোলারদের সামনে দাঁড়িয়ে যান লাবুশান। এ দুজনের জুটিতে আসে ৮৩ রান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৭২ রান করেন লাবুশান। এরপর অল্প সময়ের ব্যবধানে ট্রাভিস হেড ও মিচেল মার্শকেও হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খুলতে পারেননি হেড। অন্যদিকে মার্শ করেন ৪ রান।

ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারিকে নিয়ে উইকেটে জমে গিয়েছিলেন স্মিথ। যদিও নিজের ইনিংস বড় করতে পারেননি ক্যারি। আকাশ দীপের বলে পন্তের হাতে ক্যাচ দেওয়ারেআগে ৩১ রান করেন তিনি। দলীয় ২৯৯ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। কামিন্সকে নিয়ে নির্বিঘ্নে দিনের বাকি অংশ কাটিয়ে দেন স্মিথ।

৬৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন স্মিথ। তার সঙ্গী কামিন্স ৮ রানে অপরাজিত আছেন। দিনটি ভারতের না হলেও বল হাতে ঠিকই উজ্জল ছিলেন বুমরাহ। ৭৫ রানে ৩ উইকেট নেন এই গতি তারকা। এছাড়া আকাশ, রবীন্দ্র জাজেদা ও ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা