হোম > খেলা

ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে শিরোপার সম্ভাবনা একরকম শেষ হয়ে গেল বাংলাদেশের।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দিনের অপর ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হবে প্রতিবেশী দেশটির। ৪ ম্যাচে তাদের সংগ্রহ পূর্ণ ১০ পয়েন্ট। অন্যদিকে ৫ ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে শোভা পাচ্ছে ১০ পয়েন্ট।

বাংলাদেশ দলের নজর এখন ভারত-নেপাল ম্যাচের দিকে। ম্যাচটিতে নিশ্চিতভাবেই ভারতের হার কামনা করবে প্রীতি-অর্পিতারা। এই সমীকরণ না মিললে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে কেবলমাত্র আনুষ্ঠানিকতার।

চ্যাংলিমিথান স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে বাংলাদেশের হয়ে গোলের খাতায় নাম লেখান পূর্ণিমা মারমা। ব্যবধান বাড়ানোর বেশকিছু সুযোগ ছিল দলটির সামনে।

কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় সে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সুযোগ তৈরি করে গোলমুখে ব্যর্থ হয়েছে ভুটানের ফরোয়ার্ডরাও। যদিও স্বস্তি নিয়েই প্রথমার্ধ শেষ করে আয়োজকরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ভুটানকে আনন্দের উপলক্ষ্য এনে দেন সোর্টেন জাংমো। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো দল জালের দেখা পায়নি।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!