হোম > খেলা

৬০ রানের জয়ে টিকে রইল মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হতো বাংলাদেশ নারী দলকে। সে কাজটাই করে দেখাল নিগার সুলতানা জোতির দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিয়েছে তারা।

দুই ম্যাচ শেষে ১-১ সমতায় থাকল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।

জিতলেও ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় সফরকারীরা। বড় পুঁজি না পাওয়ার ব্যর্থতা বোলিং দিয়ে পুষিয়ে দেয় বাংলাদেশ। নাহিদা আক্তার, ফাহিমা, রাবেয়া খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলে শেমেইন ক্যাম্পবেল। ১৬ রান আসে হ্যালি ম্যাথিউসের ব্যাট থেকে। ১৫ রান করেন এলিয়া অ্যালেন। ৩১ রানের বিনিময়ে তিন উইকেট নেন নাহিদা। ম্যাচসেরার পুরষ্কার জেতেন তিনি। এছাড়া ফাহিমা ও রাবেয়ার শিকার দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন জোতি। বাকিদের ব্যর্থতার দিনে ৬৮ রানের মূল্যবান ইনিংস খেলেন অতিথিদের দলপতি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সোবহানা মোস্তারি। স্বর্না আক্তার করেন ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে চার উইকেট নেন কারিশমা রামহারাক।

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা