হোম > খেলা

ওয়ানডেতে ক্যারিবীয় চমক আকিম

বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক

শাই হোপের নেতৃত্বে অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। এজন্য দুই সংস্করণের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়ানডে দলে চমক হিসেবে রয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট।

অক্টোবরের শুরুতে ভারতের মাটিতে আহমেদাবাদ টেস্টে অভিষেক হওয়া স্পিনার খারি পিয়েরেও ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে। আর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নেপালের বিপক্ষে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গু।

ওয়ানডে দলে জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান এভিন লুইস। তার বদলে দলে ডাক পেয়েছেন অগাস্ট। কব্জির চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি লুইস। গত ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।

স্পিন আক্রমণে গুদাকেশ মোতি ও রোস্টন চেজের সঙ্গী হবেন খারি পিয়েরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুদলেই রয়েছেন পেসার শামার জোসেফ। ইনজুরির জন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক হয়েছিলেন।

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের মিশনে চোখ রেখে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরো দৃঢ় করতে। এই দুটি বিষয় দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে ১৮ অক্টোবর। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে ঢাকায়। তবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামে। ২৭ অক্টোবর শুরু হয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩১ অক্টোবর।

ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার