হোম > খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে পাকিস্তান। টস জিতে বোলিং বেছে নিয়েছেন সালমান আগা। পাকিস্তান অধিনায়ক প্রতিপক্ষ লঙ্কানদের জানিয়েছেন শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ।

আবুধাবিতে এ ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে। আর যারা হারবে, তারা পড়ে যাবে যদি-কিন্তুর সমীকরণের গ্যাঁড়াকলে।

২০২২ এশিয়া কাপের ফাইনালের পর আজই প্রথম টি-টোয়েন্টিতে একে অন্যের মোকাবিলা করছে পাকিস্তান-শ্রীলঙ্কা। তিন বছর আগে পাকিস্তানকে হারিয়েই শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে দুদলের সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের টি-টোয়েন্টিতে পাকিস্তান সর্বশেষ হারিয়েছে ২০১৭ সালে। তবে জয়-পরাজয়ে ১৩-১০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ ঠিকশানা, দুশমান্থা চামিরা ও নুয়ান থুশারা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার