হোম > খেলা

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের খেলা। দ্বিতীয় লেগে টানা দুই দিনের লড়াই শেষে বিদায় নিয়েছে আট দল। বাকি আট দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এবার সেরা চারের টিকিটের জন্য লড়াই করবে দলগুলো।

কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় লড়াইটা হবে রিয়াল ও আর্সেনালের মধ্যে। সেমিফাইনালে উঠার মিশনে প্রতিপক্ষ হিসেবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। শেষ আটে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনা খেলবে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। গত আসরের রানার্সআপদের বিপক্ষে কাতালানদের যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

শেষ চারে পা রাখার মিশনে ইন্টার মিলানের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিএসজি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে যে দল যার মুখোমুখি হবে:

রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল

বার্সেলোনা বনাম বুরুশিয়া ডর্টমুন্ড

ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ

পিএসজি বনাম অ্যাস্টন ভিলা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি