হোম > খেলা

বিজয় দিবস হকি টুর্নামেন্টের সেমিফাইনালে বিমানবাহিনী

স্পোর্টস রিপোর্টার

বিজয় দিবস হকি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বিমানবাহিনী। দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ড রাকিবুল হাসান রকির হ্যাটট্রিকে তারা ৬-৩ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে দলটি।

এ গ্রুপে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য হয়েছে গ্রুপ রানার্সআপ। গোল ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় তারাও।

এদিকে, বাংলাদেশ পুলিশকে ৯-১ গোলে বিধ্বস্ত করে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে আবারও হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। বিকেএসপি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেয়েছে।

শনিবার প্রথম সেমিফাইনালে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যের বিপক্ষে খেলবে বাংলাদেশ নৌবাহিনী। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনী।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা