হোম > খেলা

সৌম্যর চোট, তবে শঙ্কা নেই

স্পোর্টস রিপোর্টার

মৃত্যুঞ্জয় চৌধুরীর একটু লাফিয়ে ওঠা বল ডিফেন্স করার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। লাফিয়ে উঠে ডিফেন্স করতে গিয়ে হাতে ব্যথা পান। এই বাঁহাতি ব্যাটার চোট পেলেও সেটা নিয়ে শঙ্কা থাকছে না।

দিন কয়েক আগে আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন সৌম্য সরকার। ওই ইনজুরির কারণে বিপিএলের শুরুর বেশ কয়েক ম্যাচে মাঠের বাইরে ছিলেন। সেই ইনজুরির জায়গায় ফের ব্যথা পেয়েছেন সৌম্য।

আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালে ইনজুরিতে পড়েন সৌম্য। হাতে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে দৌড়ে গিয়ে শুয়ে পড়েন সৌম্য তাতে মনে হচ্ছিল হয়তো বড় কোনো ইনজুরিতে পড়েছেন। পরে জানা যায়, সাম্প্রতিক সময়ে যে ইনজুরি থেকে সেরে উঠেছেন সেখানেই ব্যথা পেয়েছেন তিনি।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত