হোম > খেলা

লিড নিয়েও মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের

এশিয়ান গেমস

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে নারী হকিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। পুল ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার আক্রমণের সামনে আর নিজেদের ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে শুরু থেকেই অনেক বেশি সংগঠিত ছিল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণ ভেদ করে ২৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। দারুণ এক ফিনিশিংয়ে কনা আক্তার বল জালে পাঠিয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

তবে বিরতির আগেই ম্যাচের চিত্র বদলে যায়। পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় মালয়েশিয়া। ৪০ মিনিটে নুরামিরাহ জুলকিফলি গোল করে সমতা ফেরান। চার মিনিট পরই বাংলাদেশের রক্ষণে আবারও আঘাত হানে মালয়েশিয়া। ৪৪ মিনিটে জাতি মুহাম্মদ গোল করে দলটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। উল্টো ৫৯ মিনিটে নুরামিরাহ নিজের দ্বিতীয় গোলটি করে মালয়েশিয়ার জয় নিশ্চিত করেন।

ফলে দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টশূন্যই থাকল। প্রথম ম্যাচে চীনের কাছে বড় হার, এরপর লিড নিয়েও মালয়েশিয়ার বিপক্ষে পরাজয়; এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

কাবাডিতে স্বস্তির দিনে বাকি ডিসিপ্লিনে হতাশা

তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি