হোম > খেলা

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

স্পোর্টস রিপোর্টার

একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। এর জের ধরে তাকে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চাওয়া হয়েছে লিখিত জবাব। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নাজমুল ইসলান আলোচনায় আসেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যায়িত করে। এরপর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়া উচিত— এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম।

বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যে তার পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেটি না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এর প্রেক্ষিতেই এবার পদক্ষেপ নিচ্ছে বিসিবি।

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি