হোম > খেলা

তাইজুলের উন্নতি, মুশফিক-শান্তর অবনতি

স্পোর্টস ডেস্ক

কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। দল হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। ১৩১ রানে নেন ৫ উইকেট। তাতেই আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

তাইজুল উন্নতি করলেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত’র। ৫ ধাপ পিছিয়ে বর্তমানে ৩৪ নম্বরে আছেন শান্ত। কলম্বো টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৯ রান করেন তিনি। অন্যদিকে মুশফিুকের ব্যাট থেকে আসে ৩৫ ও ২৬ রান। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন সাবেক অধিনায়ক।

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল