হোম > খেলা

রিশাদের প্রশংসায় যা বললেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

বল হাতে স্বামর্থ্যের প্রমাণ দিয়ে ইতোমধ্যে নিজের অবস্থার জানান দিয়েছেন রিশাদ হোসেন। তার লেগস্পিনের প্রশংসা শোনা গেছে বর্তমান-সাবেক তারকা ক্রিকেটার এবং বিশ্লেষকদের মুখে। সবশেষ রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং তারকা ব্যাটার অ্যারন ফিঞ্চ।

বিগ ব্যাশের গত আসরে রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে পারেননি রিশাদ। বিগ ব্যাশের আসন্ন আসরের জন্যও রিশাদকে দলভূক্ত করেছে হোবার্ট। মূলত রিকি পন্টিংয়ের পরামর্শেই আরও একবার রিশাদের প্রতি আগ্রহ দেখিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট শেষে ফিঞ্চ বলেন, ‘রিশাদ দারুণভাবে বল ঘুরাতে পারেন। পন্টিং তার অনেক প্রশংসা করেছেন। তাই বুঝে নিতে হবে তার সম্ভাবনা কেমন। লেগস্পিনার হিসেবে সে ব্যতিক্রম। হাওয়ায় ভাসিয়ে বোলিং করতে পছন্দ করে। চাপে পড়লে বলের গতি কমিয়ে দেয়। তখন উইকেট নেওয়ার জন্য ভিন্ন কৌশল প্রয়োগ করে।’

বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন রেনেগেডসের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমি ইশ সোধির সঙ্গে রিশাদের তুলনা করতে চাই। রশিদ খান স্টাম্প লক্ষ্য করে জোরে বল করেন। সেদিক থেকে রিশাদ ভিন্ন। ওর গুগলি খুবই দারুণ। সেই সঙ্গে বলের গতিতে বৈচিত্র্য আছে। হাওয়ায় ভাসিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্তিতে ফেলতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দারুণ ছিল।’

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা