হোম > খেলা

মুজিবের হ্যাটট্রিকে সিরিজ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এক পা এগিয়ে রেখেছিল আফগানিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখল রশিদ খানের দল। মুজিব উর রহমানের হ্যাটট্রিকে ৩৯ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ বাগিয়ে নিল আফগানরা।

দুবাইয়ে আগে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৮৯ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে গুটিয়ে যায় সাত বল বাকি থাকতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় ও তিনটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের দুটিই জিতল আফগানিস্তান।

আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন দারওয়াইশ রাসুলি। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫৩ রান করেন সেদিকউল্লাহ অটল। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৭১ বলে ১১৫ রানের জুটি।

রান তাড়ায় নেমে ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের পঞ্চাশোর্ধ জুটি ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে উইন্ডিজ। বল হাতে হ্যাটট্রিকসহ চার ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মুজিব।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ২০ ওভারে ১৮৯/৪ (রাসুলি ৬৮, সেদিকউল্লাহ ৫৩, ওমরজাই ২৬; ফোর্ড ২/২৫, শামার ১/৩৫)

ওয়েস্ট ইন্ডিজ : ১৮.৫ ওভারে ১৫০ (কিং ৫০, হেটমায়ার ৪৬, পিয়ের ১১; মুজিব ৪/২১, ওমরজাই ২/২০)

ফল : আফগানিস্তান ৩৯ রানে জয়ী

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে আফগানিস্তান

ম্যান অব দ্য ম্যাচ : মুজিব উর রহমান

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত