হোম > খেলা

চাকরি হারালেন মরিনহো

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ফেনেরবাচে। এই ব্যর্থতার জেরে প্রধান কোচ জোসে মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার কাছে হেরেছে ফেনেরবাচে। প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় লেগে এস্তাদিও দ্য লুজ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে ফেনেরবাচে। তাতেই ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি।

গত মৌসুমের গ্রীষ্মে মরিনহোকে দলে ভেড়ায় ফেনেরবাচে। প্রথম মৌসুমে দ্য স্পেশাল ওয়ানের হাত ধরে কোনো শিরোপা জিততে পারেনি তুর্কি জায়ান্টরা। এই কোচের অধীনে তুর্কি সুপার লিগে রানার্সআপ হয় ফেনেরবাচে। তুর্কি কাপে তাদের যাত্রা থামে শেষ আটে। অন্যদিকে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় ফেনেরবাচে।

খালি হাতে মৌসুম শেষ করলেও কোনো সমস্যা ছিল না মরিনহোর জন্য। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্লে অফ থেকে নিজেদের বিদায় নেওয়াটা মেনে নিতে পারেনি ফেনেরবাচে। তাই দায়িত্ব নেওয়ার এক বছরের সামান্য বেশিদিন সময়ের মধ্যেই মরিনহোকে চাকরিচ্যুত করল তারা।

ফেনেরবাচেতে যোগ দেওয়ার কয়েক মাস আগে মরিনহোকে বরখাস্ত করে রোমা। বেনফিকা দিয়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ৬২ বছর বয়সী মরিনহো। বর্নাঢ্য ক্যারিয়ারে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ