হোম > খেলা

যোগ করা সময়ে হংকংয়ের গোল, সমতায় শেষ প্রথমার্ধ

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হংকং বরাবরই এগিয়ে ছিল। কয়েকটি দেশের ফুটবলারদের নিয়ে গড়া দলটা সবদিক দিয়েই এগিয়ে ছিল। তবে মাঠের লড়াইয়ে প্রথমার্ধে দেখা গেল বাংলাদেশের দাপট। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেলেও যোগ করা সময়ের গোল করে সমতা টানে হংকং। সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুর কয়েক মিনিট রক্ষণাত্মক হয়ে খেলা বাংলাদেশ ধীরেসুস্থে বল দখলের লড়াইয়ে গিয়ে আক্রমণে ওঠে। তাতে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় টাইগাররা। বক্সের ডানদিকে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কোনাকুনি শটে সরাসরি জাল খুঁজে নেন প্রিমিয়ার লিগে খেলা হামজা, হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছোঁয়ালেও জোরাল শট রুখতে পারেননি।

এক গোলে এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ করে যায় বাংলাদেশ। প্রথম ৩০ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল কাবরেরার শিষ্যরা। এমনকি প্রথমার্ধের ৪৫মিনিট পর্যন্ত সব ঠিক ছিল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সময় ঘনিয়ে আসতেই ঝামেলা হয়ে যায় যোগ করা সময়ে। এই সময়েই গোল খেয়ে বসে বাংলাদেশ।

হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। কর্নার কিক থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়রা। বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি