হোম > খেলা

শেষ ওয়ানডেতে হারল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৪৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা।

নিউজিল্যান্ডের হয়ে ৩৬ রান করেন ফক্সক্রফট। ডেল ফিলিপস এনে দেন ৩৪ রান। সমান ৩৩ রান করেন জো কার্টার ও রিস মারিউ। বাংলাদেশের হয়ে নাসুম, মোসাদ্দেক হোসেন ও নাইম হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের সংগ্রহকে হাতের নাগালে রেখে জয়ের ভীত গড়ে দেন নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলাররা। দারুণ বোলিং করে দলীয় শতরানের আগেই স্বাগতিকদের ৫ ব্যাটারকে ফেরান কিউই বোলাররা। বাকিদের ব্যর্থতার বিপরীতে বাংলাদেশকে পথ দেখান ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদ। দুজনই অর্ধশতকের দেখা পান। যদিও চ্যালেঞ্জিং পুঁজি পাওয়া হয়নি বাংলাদেশের। ৯৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন নাসুম। ৯ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই স্পিনার। ৬৫ বলে ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রান এনে দেন রাব্বি। এছাড়া সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন আদিত্য অশোক। বেন লিস্টার, জেডন লিনক্স ও ডিন ফক্সক্রফটের শিকার দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল: ২২৭/১০ (৪৭.৪ ওভার); নাসুম ৬৭, রাব্বি ৬৩, সাইফ ৩১, অশোক ৩/৪৪

নিউজিল্যান্ড ‘এ’ দল: ২৩১/৬ (৪৮.২ ওভার); ফক্সক্রফট ৩৬, ফিলিপস ৩৪; নাইম ২/৩০

ফল: নিউজিল্যান্ড ‘এ’ দল চার উইকেটে জয়ী

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও