হোম > খেলা

সত্যিকারের যোদ্ধা সিরাজ

স্পোর্টস ডেস্ক

ম্যাচসেরা সিরাজ। ছবি: এএফপি

সিরাজের ইয়র্কার লেংথের বলের জবাব খুঁজে পেলেন না গাস অ্যাটকিনসন। উড়ে যায় ইংলিশ ব্যাটারের অফস্টাম্প। এরপর সিরাজকে আর পায় কে! খানিকটা ছুটে গিয়ে আইডল রোনালদোর সেই আইকনিক ‘সিউ’ উদযাপনে মাতলেন ভারতীয় পেসার। অথচ এই ম্যাচের ভিলেন হতে পারতেন তিনিই।

চতুর্থ দিনে হ্যারি ব্রুকের নিশ্চিত ক্যাচকে ছক্কা বানিয়ে হতাশায় পুড়ছিলেন। তবে সিরাজ দমে গেলেন না, প্রায়শ্চিত্ত করলেন পঞ্চম দিনে। পঞ্চম দিনের সকাল পুরোটাই সিরাজময়। শেষ দিনে তিনটি উইকেটসহ ইনিংসে তার শিকার ৫ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ তিনিই। পাঁচ টেস্টের সবকটিতে খেলে সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেটও তার।

ভারতীয় দলের পেস বোলিং কোচ মরনে মরকেলের ভাষায় সিরাজ ‘জাত নেতা’। অবশ্য এই বিশেষণ সিরাজের জন্য নতুন কিছু নয়, যেখানে প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় তারকা জো রুটই সিরাজকে অন্যভাবে বিশেষায়িত করেন। জো রুটের ভাষায় ‘সিরাজ সত্যিকারের যোদ্ধা’। যে যোদ্ধা দলের প্রয়োজনের মুহূর্তে দাবি মেটান, নিজের ভুলে মাশুল গোনেন, আবার দলের বাঁচা-মরার মুহূর্তে হয়ে ওঠেন ত্রাতা। সিরাজই তো জাত নেতার সঙ্গে যোদ্ধার আদি রূপ।

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের