হোম > খেলা

শাস্তির খবর আসে না প্রকাশ্যে

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

বিপিএলের সিলেট পর্বে দুই ঘটনায় তিন ক্রিকেটারকে অসদাচরণের দায়ে শাস্তি দেওয়া হয়েছে। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের সঙ্গে তর্কে জড়িয়ে সতর্কবার্তা শোনেন তামিম ইকবাল। আর খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে মোহাম্মদ নাওয়াজের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পান সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব। এই দুই ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি বিসিবি। দুটি ঘটনায় ক্রিকেটারদের কী শাস্তি দেওয়া হয়েছে- সেটা জানা গেছে ম্যাচ রেফারিদের সঙ্গে কথা বলে। অথচ বিষয়টি সংবাদমাধ্যমে জানানোর দায়িত্ব ছিল বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের।

ক্রিকেট ম্যাচে ক্রিকেটারদের অসদাচরণের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই ক্রিকেটারদের অসদাচরণের দায়ে নানারকমের শাস্তি দেওয়া হয়। মূলত খেলা চলাকালীন নিজেদের মেজাজ সামলে রাখতে না পারায় ক্রিকেটাররা অসদাচরণ করে বসেন। সে কারণেই মূলত শাস্তিগুলো দেওয়া হয়। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটারদের শাস্তি দেওয়া হলে বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করে আইসিসি। পাশাপাশি ম্যাচের কোন সময় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার অসদাচরণ করেছেন এবং কোন আইন ভঙ্গ করেছেন, সেটাও জানিয়ে দেওয়া হয়। তাতে অপরাধের মাত্রা বুঝতে খুব একটা অসুবিধা হয় না।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটেও এমন ঘটনা নৈমিত্তিক। কোনো ক্রিকেটারকে শাস্তি দেওয়া হলে ক্রিকেট বোর্ডগুলো আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তবে এখানেই ব্যতিক্রম বিসিবি। ক্রিকেটারদের শাস্তি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আনে না বিসিবি। সংবাদকর্মীরা ম্যাচ রেফারি কিংবা ম্যাচ-সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মিডিয়া বিভাগও সংবাদমাধ্যমগুলোকে তাদের ক্রিকেটারদের শাস্তি পাওয়ার বিষয়টি জানায় না।

বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন। দৈনিক আমার দেশকে তিনি বলেন, ‘ব্যাপারটি আমার জানা নেই। সম্ভবত আপনারা সবাই জানেন বলে জানায় না। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের জানানো উচিত। আমি খোঁজ নিয়ে জানব আসলে কেন জানানো হয় না। চেষ্টা করব পরেরবার থেকে যেন জানানো হয়। আশা করছি এখন থেকে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা