হোম > খেলা

বাংলাদেশের পাশে পাকিস্তানের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ না দিয়ে সংস্থাটি বৈশ্বিক আসরে খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এমন সিদ্ধান্ত মেনে না নিয়ে বাংলাদেশকে জোরোলো সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির দ্বিমুখী নীতি হিসেবে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে কি না সেটা এখন বিবেচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি নেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলার পর। জিও নিউজ জানিয়েছে, আজ রোববার পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। বৈঠকে দেশটির ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে পিসিবির নীতিগত অবস্থানকে সমর্থন দিয়েছেন। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বোর্ড যে সিদ্ধান্ত নেবে তারা সেটা মেনে নেবে।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সোমবার ব্যাপারটি নিয়ে কথা বলবেন নাকভি। সেখানেই চূড়ান্ত হবে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জন করবে নাকি বিশ্বকাপে খেলবে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার