হোম > খেলা

তিন জায়ান্টের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

চমক দেখিয়েছে চেলসিও। ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকলেও শিরোপা হাতছানি দিয়ে ডাকছে তাদেরও। উয়েফা কনফারেন্সে লিগের ফাইনালে উঠে গেছে ব্লুজ শিবির। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে সেমিফাইনালের ফিরতি লেগে সুইডিশ ক্লাব জুরগার্ডেনসকে ১-০ গোলে হারিয়েছে কোচ এনজো মারেসকার শিষ্যরা। আর প্রথম লেগে চেলসির কাছে সুইডেনের ক্লাব উড়ে গিয়েছিল ৪-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে ফাইনালে নাম লিখেছে ফুলহামের ক্লাবটি।

ঘরোয়া ফুটবলে বাজে একটা মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৫ নম্বরে রয়েছে তারা এখন। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম শেষ করতে যাচ্ছে ইউনাইটেড। তবে ইউরোপিয়ান ফুটবলে কিন্তু তাদের অবস্থা সম্পূর্ণ উল্টো। মৌসুমের শেষ থেকে এসে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপা লিগের ফাইনালে উঠে গেছে কোচ রুবেন আমোরিমের দল। ফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। মানে ২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টটির ফাইনালে মঞ্চস্থ হবে ইংলিশ ডার্বি। যারা শিরোপা জিতবে তারা লিগের পয়েন্ট তালিকার নিচে থেকেও নাম লিখবে চ্যাম্পিয়নস লিগে।

অ্যাসপিরা স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে নরওয়ের স্বাগতিক ক্লাব বোডো/গ্লিমটকে ২-০ গোলে হারিয়েছে স্পার শিবির। সেমিফাইনালের প্রথম লেগে অবশ্য ৩-১ গোলের জয়ে ইউনাইটেডের মতো ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল টটেনহাম। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে ফাইনালে পৌঁছে গেছে কোচ আঙ্গে পোস্তেকোগলুর শিষ্যরা। বিরতির পর টটেনহামের হয়ে গোল এনে দেন দমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও