হোম > খেলা

ওয়ানডে থেকে বিদায় নিলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। সেরা আট দলের টুর্নামেন্ট থেকে বিদায়ের ২৪ ঘণ্টা না যেতেই ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন স্টিভ স্মিথ। এক বিবৃতিতে তারকা ব্যাটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। সে ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন স্মিথ। ম্যাচ শেষে সতীর্থদের এই এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, সেটাই ছিল ওয়ানডেতে তার শেষ ম্যাচ।

প্যাট কামিন্সের ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেন স্মিথ। একদিনের ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাবেন। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওয়ানডে খেলেছেন স্মিথ। ১৫৪ ইনিংসে ব্যাট হাতে তার সংগ্রহ ৫ হাজার ৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩৫টি ফিফটি। অজিদের হয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহদের তালিকার ১২তম স্থানে আছেন তিনি।

বিবৃতিতে স্মিথ বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে আমার যাত্রাটা দারুণ ছিল। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক স্মৃতি আছে আমার। দুটি বিশ্বকাপ জেতার সাক্ষী হয়েছি। সব মিলিয়ে খুবই ভালো সময় কেটেছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এটাই উপযুক্ত সময়। তাই আমি সঠিক সময়ে সরে দাঁড়িয়েছি।’

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত