হোম > খেলা

ইংলিশ ক্লাব ছেড়ে বসুন্ধরা কিংসে কিউবা মিচেল

স্পোর্টস রিপোর্টার

ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের ফুটবলার কিউবা মিচেলকে দলে টেনেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষ ক্লাবটি।

১৯ বছর বয়সী মিচেলের জন্ম ইংল্যান্ডে। মাঝমাঠের এই ফুটবলারের মা বাংলাদেশি। বাবা জ্যামাইকান। আগে থেকেই ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট ছিল তার। গত জুনে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ছাড়পত্র আগেই পেয়েছে এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে তার বাধা নেই।

মিচেলের জন্য রিলিজ ক্লজ হিসেবে কত টাকা খরচ করতে হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বসুন্ধরা। তবে ইউরোপিয়ান ক্লাব থেকে এমন একজন তরুণ ফুটবলার এনে বিস্ময়ের জন্ম দিয়েছে জায়ান্টরা।

এদিকে নতুন কোচ হিসেবে সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা। ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ ও ২০ দলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কাজ করেছেন সান্তোসের যুব দলেও।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। প্রিমিয়ার লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যেই আমরা মিচেলকে নিয়েছি। আমরা আশা করছি সে তিন থেকে চারদিনের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে। তার সঙ্গে ধার চুক্তি হয়নি। সে পুরোপুরিই এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার