হোম > খেলা

সরে যাওয়াদের নিয়ে রয়ে যাওয়ারা যা বললেন

স্পোর্টস রিপোর্টার

ক্লাব কোটায় নির্বাচন করছেন শাহনিয়ান তানিম ও আদনান রহমান দ্বীপন। নির্বাচন থেকে যারা নাম প্রত্যাহার করেছেন তাদের নিয়ে গতকাল বিসিবিতে কথা বলেছেন এই দুই প্রার্থী

বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে হয়েছে বেশ জলঘোলা। বিশেষ করে ক্যাটাগরি-২ অর্থাৎ, ক্লাব পর্যায়ে পরিচালক পদে মনোনয়ন নেওয়া ৩২ জনের মধ্যে সরে দাঁড়িয়েছেন ১৬ জন। সরে দাঁড়ানোদের তালিকায় আছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান ও রফিকুল ইসলাম বাবুদের মতো বড় নাম। ফলে নির্বাচনটা কী একপেশে হয়ে গেল কি না, তা নিয়ে জেগেছে প্রশ্ন। থেকে যাওয়া প্রার্থীরা তেমনটা ভাবছেন না। এমনকি সরে যাওয়ার আগে তামিম ইকবালের করা অভিযোগের কোনো সত্যতাও তার খুঁজে পাচ্ছেন না-এমনটাই স্পষ্ট তাদের কথায়। নির্বাচন থেকে সরে দাঁড়ানোদের করা অভিযোগের পর গতকাল বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হন বেশ কয়েকজন প্রার্থী। তারা জানান, তামিম ইকবাল কিংবা তাদের সরে যাওয়ার ব্যাপারটি ব্যক্তিগত। তারা নির্বাচনের মাঠে থাকলে ভালো হতো বলেও জানান তারা।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে নির্বাচন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল। তামিমের সরে যাওয়া নিয়ে তার ভাষ্য ছিল, ‘তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।’ সরে যাওয়ার আগে তামিম ইকবালের অভিযোগ ছিল নির্বাচনকে কলুষিত করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবব্রত পাল বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে চাই ক্যাটাগরি-১ এবং ২-এ আমরা আরো একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনের আশা করেছিলাম। সেটা কিন্তু সেখানে অনুপস্থিত রয়েছে।’

অন্যদিকে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে থেকে প্রার্থী হওয়া শাহনিয়ান তানিম জানান, তামিমকে নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। তবুও তামিম সরে দাঁড়ান নির্বাচন থেকে। তবে কেন বা কী কারণে নির্বাচন থেকে তামিম সরে দাঁড়িয়েছেন এই ব্যাপারে কিছু জানেন না বলেও জানান। তার কথায়, ‘তামিম ভাইকে আমরা অনেকবার রিকুয়েস্ট করেছি যে তার এখানে থাকা উচিত। বাট আমি শিওর এখানে তার একটা পারসোনাল কারণ থাকতেই পারে। তার সেই পারসোনাল কারণ তো তিনি কোনো সময় আমাকে বলবেন না কিন্তু যথাযথ আমাদের পক্ষ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে যারা এখনো উইথড্র করেনি, যারা উইথড্র করেছে সবাই চেষ্টা করেছেন। কিন্তু তারা তাদের ডিসিশনে অটল ছিলেন, তাই আমরা তাদের ফিরিয়ে আনতে পারিনি।’

ক্লাব ক্যাটাগরিতে তামিমসহ ১৬ জন প্রার্থী নিজেদের সরিয়ে নেন বিসিবি নির্বাচন থেকে। তাদের মধ্যে অনেকেরই বিসিবি পরিচালক হওয়ার মতো যোগ্যতা ছিল বলে জানান শাহনিয়ান তানিম। তার কথায়, ‘যারা যারাই উথড্র করেছে, শুধু তামিম ইকবাল না, বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিটেড ছিলেন, যারা ডিজার্ভ করেন এখানে থাকতে।’ তামিমের ব্যাপারে তিনি আরো যোগ করেন, ‘তামিম ইকবাল আমার খুবই ভালো বন্ধু। আপনারা সবাই জানেন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তিার থাকা উচিত। বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসঙ্গে। আমরা একসঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছিলাম।’

অন্যদিকে বিসিবি নির্বাচনে গতকাল রাত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা আরেক ক্লাব কর্মকর্তা লুৎফর রহমান বাদল বলেন, ‘নির্বাচনের আবহ খুব ভালো। একটা পক্ষ যেমন তামিম-ফাহিমরা থাকলে আরো ভালো হতো নির্বাচনটা। সবাইকে নিয়ে ক্রিকেট উন্নতি করতে হবে। কারো পক্ষে একা উন্নতি করা সম্ভব নয়। যদি কোনো সুযোগ থাকত, তাহলে দুই পক্ষ মিলে নির্বাচন করলে ভালো হতো। বাংলাদেশ ক্রিকেটের জন্য সংগঠক, ক্রিকেটার, সাবেক ক্রিকেটার সবাইকে দরকার।’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করেছিল তামিমসহ নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৬ প্রার্থী। তাদের ব্যাপারে বাদল বলেন, ‘সবকিছুরই একটা সময় থাকে এবং সময়ের মধ্যেই করতে হয়। লাস্ট বোর্ডের মেয়াদ কালকেই শেষ। গঠনতন্ত্রে যেন বিরোধী না হয়, সেজন্যই এই নির্বাচন। একদিনের মধ্যেই সিনারিও চেঞ্জ হয়ে গেল। এখনো সুযোগ যদি থাকে, দুই পক্ষ মিলিয়ে নির্বাচন হলে ভালো হতো।’ বিকেলে নির্বাচন নিয়ে আশাবাদী থাকা বাদল গতকাল গভীর রাতে বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

আরেক পরিচালক প্রার্থী আদনান রহমান দ্বীপন তামিম ইকবালের সরে যাওয়াকে তার ব্যক্তিগত ব্যাপার বলে অবহিত করেন। তার কথায়, ‘নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি। পরিবেশ-পরিস্থিতি এখনো অনুকূলে আছে। নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। অবশ্যই তামিম ইকবাল হেভিওয়েট ক্যান্ডিটেড ছিলেন। তিনি নির্বাচন থেকে সরে গেছে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হয়, এখন আমরা যারা নির্বাচন করছি, সবাই আমরা অরগানাইজার, খেলার মাঠের লোক।’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি