হোম > খেলা

ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবতা দেখলেন টুর্নামেন্টসেরা রাচিন

স্পোর্টস ডেস্ক

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাচিন রবীন্দ্র। যদিও দল শিরোপা জিততে না পারায় অপূর্ণতা থেকেই যাচ্ছে তার। চ্যাম্পিয়নের মুকুট না পরতে পারায় ক্রিকেটকে নিষ্ঠুর খেলা বলে আখ্যা দিয়েছেন রাচিন।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি রাচিনের। বাকি ম্যাচগুলোতে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। চার ম্যাচে করেছেন ২৬৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেঞ্চুরি হাঁকিয়েছেন দুটি। এছাড়া বল হাতে শিকার করেন তিন উইকেট। সব মিলিয়ে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটি স্মরণীয় করে রেখেছেন রাচিন। এরপরও শিরোপা না জিততে পারার কষ্ট আড়াল করতে পারছেন না তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাচিন বলেন, ‘আমি অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিরোপা জিতলে আনন্দে পূর্ণতা আসতো। কিন্তু ক্রিকেট একটি নিষ্ঠুর খেলা। এই খেলায় অভিজ্ঞতা কিংবা নতুন বলে কিছু নেই। টুর্নামেন্টে আমাদের দলের সবাই নিজ নিজ জায়গা থেকে অবদান রেখেছে। আমরা একটি দল হিসেবে লড়াই করে গেছি।’

তারকা ব্যাটার আরও বলেন, ‘এই মুহূর্তে আমার মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনালটা দারুণ ছিল। ব্যক্তিগতভাবে কোনো স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগে। দলে জন্য কিছু করতে পারলে তো আরও ভালো লাগে। আমার যেকোনো টুর্নামেন্টে খেলতে ভালো লাগে। কারণ তখন একটা লক্ষ্য থাকে।’

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’