হোম > খেলা

শান্তর এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বুলবুলের

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার কাছে কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হারের পর ক্রিকেটপ্রেমীদের মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত হতেও বেশি সময় লাগেনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার এমন সিদ্ধান্ত ভালো লাগেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে।

তিন সংস্করণেই শান্ত’র নেতৃত্ব খেলছিল বাংলাদেশ। তবে কিছুদিন আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সসে দাঁড়ান বাঁহাতি ব্যাটার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করে বিসিবি। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় রব উঠে, টেস্ট নেতৃত্ব ছেড়ে দেবেন শান্ত। অবশেষে সেটাই সত্যি হলো। অবশ্য তার নেতৃত্ব ছাড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানতেন না বুলবুল।

টেস্টের পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। বুলবুল মনে করেন, সিরিজের মাঝপথে শান্ত’র এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

গণমাধ্যমকে বুলবুল বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছি। ম্যাচ শেষ হওয়ার পর পরই শান্ত পদত্যাগ না করলে ভালো হতো। এসব বিষয় দলের ওপর প্রভাব রাখে। সিরিজটা দেশে হলে একটা কথা ছিল। শান্ত তো বাকি দুটি সিরিজের দলেও আছে। আমার মনে হয়, একজন অধিনায়ক হিসেবে সে আরেকটু চিন্তা করতে পারতো। কারণ দলটা তো সবার আগে।’

বিসিবি বস আরও বলেন, ‘শান্ত টেস্টের নেতৃত্ব ছাড়বে এই খবরটা উড়ো উড়োভাবে জেনেছিলাম। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি নাজমুল আবেদিন ফাহিম ভাইকে শ্রীলঙ্কায় পাঠিয়েছি। সেখানে তিনি ড্রেসিংরুমে একই সঙ্গে তিন অধিনায়ককে পাবেন।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার