হোম > খেলা

সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ১১তম আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। সোমবার (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি।

ব্যাটিংরাই এদিন ঢাকার জয়ের ভীত গড়ে দেয়। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান জড়ো করে ঢাকা। যেখানে সবচেয়ে বড় অবদান লিটন দাসের। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ১৭ বলে ৩৭ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। এছাড়া সাব্বির রহমান ২৪ ও তানজিদ হাসান খেলেন ২২ রানের ইনিংস। সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি দুটি করে উইকেট নেন।

জবাবে ১৯০ রানে থামে সিলেট। শেষ ওভারে দলটির দরকার ছিল ২২ রান। প্রথম দুই বলে ১০ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেন শিনওয়ারি। যদিও শেষ পর্যন্ত আর জেতা হয়নি তাদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রনি তালুকদারের ফিফটিতে ম্যাচে টিকে ছিল সিলেট।

৪৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন রনি। ৩২ বলে ৩৬ রান করেন অ্যারন জোন্স। ১৩ বলে ২৯ রান করেন আরিফুল হক। সমান বল খেলে ২৮ রান করেন জাকের আলি। মোস্তাফিজুর রহমান ও পেরেরার শিকার দুটি করে উইকেট।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার