হোম > খেলা

তিন দিনের মধ্যে কোচ নিয়োগ দেবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে তিন দিনের মধ্যে জাতীয় ফুটবল দলের কোচ চূড়ান্ত করতে চায় বাফুফে। আজ রাজধানীর ফর্টিসে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাশেষে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ১০ জনের কোচের একটি সংক্ষিপ্ত তালিকা করেছেন তারা। সেখান থেকে একজনকে তিন দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

কোচ নিয়োগের বিষয় ছাড়াও সভায় মালদ্বীপে হতে যাওয়া চার জাতির ফুটবল টুর্নামেন্টে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাহাদাত হোসেন বলেন, ‘আয়োজক মালদ্বীপ আমাদের অনুরোধ করেছে যেন আমরা জাতীয় দল পাঠাই। তাই আমরা ঠিক করেছি, একই সময় সান মেরিনো ও মালদ্বীপে খেলা। এজন্য আমরা দুটি জাতীয় দল গঠন করব। আমাদের অনেক খেলোয়াড় রয়েছে। দল তৈরি করতে সমস্যা হবে না।’

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে শাহাদাত জানান, বিভিন্ন দেশের অভিজ্ঞ কোচদের কাছ থেকে জীবনবৃত্তান্ত বাফুফেতে জমা পড়েছে। সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকে জীবনবৃত্তান্ত এসেছে। এসব যাচাই-বাছাই করে তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আশাবাদী শাহাদাত।

‘নতুন কুঁড়ি’তে মাঠ মাতাচ্ছে খুদে অ্যাথলেটরা

কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন নাহিদ

লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

জয়ে শুরু মোহামেডানের, হারল আবাহনী

আঞ্চলিক কমিটি বিলুপ্ত, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

উদ্বোধনী দিনেই গাজী গ্রপের বড় জয়

৩৬ কিশোরকে ইয়েস কার্ড দিল বাফুফে

তিন রানআউট, ব্রাদার্স অলআউট ৮২ রানে

১৯৪ রানে থামল সিটি ক্লাব

সাইফের আক্ষেপ, বসুন্ধরার সংগ্রহ ২৮০