হোম > খেলা

ইয়ামালে মেসির ছায়া

স্পোর্টস ডেস্ক

বয়সটা মাত্র ১৭। এত অল্প বয়সেই যেভাবে ফুটবলে জাদু দেখিয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। তাতে স্প্যানিশ এ তরুণ তুর্কি জায়গা করে নিচ্ছেন সবার মনে। তাই তো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করতে পিছপা হন না অনেকে। ক্রীড়ানুরাগীদের কণ্ঠে শুধুই শোনা যাচ্ছে তার জয়গান। তাদের পথে হেঁটে এবার ইয়ামালের স্তুতি গাইলেন ডেভিড বেকহামও।


সুপারস্টার মেসির সঙ্গে এখনই ইয়ামালের তুলনায় যথেষ্ট আপত্তি রয়েছে বেকহামের। কিন্তু ইয়ামালের মধ্যে নতুন মেসিকে দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের সাবেক এ তারকা ফুটবলার। ইন্টার মিয়ামির এ সহ-মালিক বলেন, ‘আমার মতে, মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তবে আমার দেখা (ফুটবলারদের মধ্যে) সে মেসির খুব কাছাকাছি। আমার বিশ্বাস, একদিন সে লিওর মতো ভালো খেলোয়াড় হবে।’

মেসি নিজেকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেই উচ্চতায় উঠতে হলে ইয়ামালকে পেরিয়ে যেতে হবে কঠিন পথ। আর এজন্য তার দরকার দীর্ঘ সময়, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম। বার্সেলোনার ১৭ বছরের ইয়ামালের মাঝে সুপারস্টার মেসিকে ছুঁয়ে ফেলার সামর্থ্যের স্পন্দন দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের সাবেক তারকা বেকহাম।

ইয়ামাল প্রশংসা কুড়িয়েছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগির কাছ থেকেও। তাই তো তার স্তুতি গেয়ে এ ইতালিয়ান ফুটবল গুরু বলেন, ‘ইয়ামালের মতো ফেনোমেনন প্রতি ৫০ বছরে একবার জন্মায়। আমি অনেক দিন ধরে এমন কিছু দেখিনি।’

বার্সার জার্মান ফুটবল গুরু হান্সি ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘শুধু প্রতিভাই সব নয়, ইয়ামাল যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?