হোম > খেলা

বাংলাদেশ দলকে মাশরাফির শুভকামনা

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৯ ফেব্রয়ারি) বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির পুরো স্কোয়াডের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে এই পেসার লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলের প্রতি শুভকামনা রইল। তোমরা সবাই সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন মাশরাফি। সেবার দারুণ পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। যেটা এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে দলটির সবচেয়ে বড় সাফল্য।

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে বাংলাদেশের মিশন শুরু হবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তরা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার