হোম > খেলা

পিএসএল না খেলে দেশে ফিরতে চান রিশাদ-রানা

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পাক-ভারত উত্তেজনার কারণে পিএসএল ছেড়ে দেশে ফিরতে চান তারা। এমনটাই জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।

এর আগে বুধবার (৭ মে) রিশাদ ও রানার নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২৪ ঘন্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বিসিবি আরও জানিয়েছে, ‘চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথা বলেছেন।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে নতুনকরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত দুইদিনে একাধিকবার পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও দিয়েছে এর পাল্টা জবাব। তাতেই যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে চিরবৈরী এই দুই দেশের মধ্যে।

বৃহস্পতিবার পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা হয়েছে। এমতাবস্থায় পিএসএলের বাকি অংশের খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে দেশে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার