হোম > খেলা

জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ শুরু

স্পোর্টস রিপোর্টার

সার্ভিসেস কাবাডি লিগ দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে পল্টনের কাবাডি স্টেডিয়ামে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আজ শুরু হয়েছে সার্ভিসেস কাবাডি লিগ-২০২৫ (জুনিয়র)। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি।

এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল হক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনী ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলে সেনাবাহিনী। ৪৫-২৭ পয়েন্টে সহজ জয় পায় বাংলাদেশ আর্মি। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম মল্লিক।

এবারের আসরে ছয়টি সার্ভিসেস দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে - বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। এরপর ফাইনাল ম্যাচ দিয়ে সার্ভিসেস কাবাডি লিগের সমাপ্তি হবে। ৩০ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও