হোম > খেলা

পাকিস্তানের সামনে ধবলধোলাইয়ের সুযোগ

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় ফের মাঠে নামবে দুদল। আসন্ন ম্যাচ জিতলে প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পাবে মোহাম্মদ রিজওয়ানের দল।

সিরিজের প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান। বোল্যান্ড পার্কে আগে ব্যাট করে ২৩৯ রান জড়ো করে স্বাগতিকরা। জবাবে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সবুজ জার্সিধারী শিবির।

কেপটাউনের নিউসল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। সফরকারীদের করা ৩২৯ রানের জবাবে ২৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

সেই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতে নেয় পাকিস্তান। এর আগে গত নভেম্বরে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণের সিরিজ জিতেছিল বিরানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি