হোম > খেলা

অভিজ্ঞ নাসির-বিজয়ের দিন

এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার

নাসির হোসেন ও এনামুল হক বিজয়

এনসিএল টি-টোয়েন্টির পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট-বলে জ্বলে ওঠেন রংপুরের অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন। তাতে জয় পেয়েছে তার দল রংপুর বিভাগ। অন্যদিকে এনামুল হক বিজয়ের ৭২ রানের ইনিংসে ভর করে বরিশালকে হারায় খুলনা বিভাগ। সিলেটে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

মাহমুদুল হাসান জয়-মমিনুল হকরা বড় করতে পারেননি নিজেদের ইনিংস। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন চট্টগ্রামের ইরফান শুক্কুর। রংপুরের হয়ে আব্দুল গফফার সাকলাইন নেন তিন উইকেট। এছাড়া নাসির হোসেন ৩৮ রানে নেন এক উইকেট।

১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নাসিরের ৩২ বলে ৪৩ ও অধিনায়ক আকবর আলীর ১৪ বলে ২৬ রানের ইনিংসে ভর করে ১২ বলে আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর। ব্যাট-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হন নাসির হোসেন।


দিনের অন্য ম্যাচে বরিশাল বিভাগ যেন হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না। খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেন ইফতির ৩৪ ও ফজলে মাহমুদ রাব্বির ৩২ রানে ভর করে ৭ উইকেটে ১৩৭ রানে থামে বরিশালের ইনিংস। খুলনার হয়ে শেখ পারভেজ জীবন নেন দুই উইকেট।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেম এনামুল হক বিজয়ের ৭২ ও ইমরানুজ্জামানের ৩০ রানে ভর করে ৮ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার