হোম > খেলা

বার্সাকে জেতানোর পথে ইয়ামালের ‘স্বপ্নপূরণ’

স্পোর্টস ডেস্ক

প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে এফসি সিউলকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে সফরকারীদের হয়ে দুইবার জালের দেখা পান লামিনে ইয়ামাল। কাতালানদের আইকনিক জার্সিতে প্রথমবারের মতো গোল করে স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন এই স্প্যানিশ ফুটবলার।

অষ্টম মিনিটে রবার্ট লেভানডফস্কি বার্সাকে এগিয়ে নেওয়ার পর ১৪ মিনিটে ব্যবধান বাড়ান ইয়ামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন এই উইঙ্গার।

কিছুদিন আগে নিজেদের নতুন ১০ নম্বর জার্সির মালিক হিসেবে ইয়ামালের নাম ঘোষণা করে বার্সা। এরপর গত ২৭ জুলাই ভিজেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো এই জার্সি পরে মাঠে নামেন ইয়ামাল। সেদিন গোল করতে পারেননি। যদিও ১০ নম্বর জার্সি পরে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ’১০ নম্বর জার্সি পরে আমি প্রথমবারের মতো গোল করলাম। এজন্য আমি অনেক খুশি। এই জার্সি পরে খেলা ও গোল করার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখতাম। এটা খুবই স্পেশাল একটি জার্সি। দলের জয়ে অবদান রাখতে পারায় আমি খুশি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে ইয়ামাল বলেন, ‘মাঠে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে প্রতিটি ম্যাচেই ভক্তরা সমর্থন দেয়। আশা কারি আমাদের আসন্ন মৌসুমটাও দারুণ যাবে। আমরা অনেক শিরোপা জিততে চাই।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি