হোম > খেলা

ইয়ামালের জন্মদিন ঘিরে বিশাল আয়োজন

স্পোর্টস ডেস্ক

আরও আগেই তারকার খ্যাতি পেয়েছেন লামিনে ইয়ামাল। সবশেষ মৌসুমটা তো স্বপ্নের মতো পার করেছেন। এখন তার তুলনা করা হয় লিওনেল মেসির সঙ্গে। ইয়ামাল এতো যশ-খ্যাতি পেয়েছেন ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

বিশ্ব ফুটবলে নিজের অবস্থার জানান দিয়েই ১৮-তে পা রাখতে যাচ্ছেন ইয়ামাল। রোববার (১৩ জুলাই) ১৮ বছর পূর্ণ হবে এই ফুটবলারের। যেটা স্মরণীয় করে রাখতে বিশাল আয়োজন করেছেন ইয়ামাল। যদিও আয়োজনের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

ইয়ামালের ১৮তম জন্মদিনে কি হবে সে সম্পর্কে কিছুটা তথ্য দিয়েছে স্পেনের গণমাধ্যম মার্কা। প্রতিবেদনে মার্কা জানিয়েছে, সে আয়োজনে সঙ্গীতশিল্পী, ইনফ্লুয়েন্সার, স্ট্রিমারসহ উপস্থিত থাকবেন ইয়ামালের সতীর্থরা। তারকাদের মধ্যে থাকতে পারেন ডুকি, ওজুনা, বিজার‌্যাপ ও ব্যাড জ্যাল। মার্কা আরও জানিয়েছে, শুরুতে স্থান হিসেবে ইবিজার কথা বলা হলেও সেটি বাতিল করা হয়েছে। নতুন তথ্য অনুযায়ী, বার্সেলোনা শহরে বা সমুদ্রের কোথাও ইয়ামালের জন্মদিনের ওই বিশাল আয়োজন হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের