হোম > খেলা

সুপার ওভারে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক

সুপার ওভারে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্শদীপ সিং

বড্ড অসময়ে জ্বলে উঠল শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাথুম নিশাঙ্কার (১০৭) সেঞ্চুরিতে ভারতের সমান ৫ উইকেটে ২০২ রান তুলে ম্যাচ টাই করে লঙ্কানরা। কিন্তু তাতে কোনো লাভ হলো না। সান্ত্বনার জয়টাও পেল না লঙ্কানরা।

সুপার ওভারে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্শদীপ সিং। লঙ্কানদের দুই উইকেট নিয়ে ভারতীয় এ পেসার খরচ করেন মাত্র ২ রান। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই ৩ রান আদায় করে জয়ের আনন্দে মাতেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

তবে সুপার ওভারে জিতে অজেয় থেকে ফাইনালে পা রাখল ভারত। অবশ্য ভারত ও পাকিস্তান ফাইনালের টিকিট কেটেছে আগেই। রোববার শিরোপার জন্য লড়াই করবে দুদল।


সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০২/৫, ২০ ওভার (অভিষেক ৬১, তিলক ৪৯*স্যামসন ৩৯, অক্ষর ২১*; ঠিকশানা ১/৩৬, হাসারাঙ্গা ১/৩৭ ও চামিরা ১/৪০)।

শ্রীলঙ্কা: ২০২/৫, ২০ ওভার (নিশাঙ্কা ১০৭, পেরেরা ৫৮, শানাকা ২২*; কুলদীপ ১/৩১, বরুণ ১/৩১ ও আর্শদীপ ১/৪৬)।

ফল: টাই ম্যাচ ভারত সুপার ওভারে জয়ী।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার