হোম > খেলা

শিরোপা জেতার পর কোথায় হারিয়ে গেল লিভারপুল?

স্পোর্টস ডেস্ক

পাঁচ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছিল। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরের শিরোপা জেতে কি উদযাপনটাই না করেছিল লিভারপুল! অ্যানফিল্ডের ভরা গ্যালারিকে সাক্ষী রেখে পরিচিত সেই গান ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, বোতলের পর বোতল শ্যাম্পেইন শেষ করা, বাজি ফোঁটানো থেকে শুরু করে লিভারপুল শহরজুড়ে লাল উৎসব। সেই উৎসব টানা কয়েকদিন ধরে চলেছে। ফুটবলার, কোচিং স্টাফ থেকে শুরু করে ভক্তরা ভেসে যাচ্ছিলেন আনন্দের মিছিলে। কিন্তু স্মরণীয় সেই উৎসব শেষেই কোথায় যেন হারিয়ে গেছে মার্সিসাইডের ক্লাবটি। স্রেফ একবাক্যে বলা যায়, ব্যর্থতার বৃত্তে আটকে গেছে আর্নে স্লটের দল।

লিভারপুলের ২০তম লিগ শিরোপা এসেছিল চার ম্যাচ বাকি রেখেই। কে জানতো দাপটের সঙ্গে শিরোপা জেতার পরের গল্পটা তিক্ততায় ভরে উঠবে তাদের! কেউ জানুক আর নাই জানুক, ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের শিরোপা জেতার পর থেকেই তিক্ত সত্যের মুখোমুখি হতে হয়েছে অল রেড হিসেবে পরিচিত ক্লাবটিকে। তিন ম্যাচ খেলে একটিতেও পায়নি জয়ের দেখা- দুটি হারের বিপরীতে একটিতে ড্র করেছে। খুব স্বাভাবিকভাবেই তাদের এমন বাজে পারফরম্যান্স শিরোপা জেতার আনন্দকে কিছুটা হলেও মাটিচাপা দিয়েছে।

গত ২৭ এপ্রিল টটেনহাম হটস্পারকে অ্যানফিল্ডে ডেকে এনে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে লিভারপুল। পরের ম্যাচেই পায় হারের তিক্ত স্বাদ। স্ট্যাম্পফোর্ড ব্রিজ থেকে চেলসির কাছে ৩-১ গোলের হার নিয়ে ফেরে মোহাম্মদ সালাহ, লুইস দিয়াসরা। এরপর আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নরা। সবশেষ সোমবার (১৯ মে) দিবাগত রাতে ফ্লেমার স্টেডিয়ামে গিয়ে স্বাগতিক ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও পরাজয় বরণ করতে হয়েছে অতিথিদের। অন্তত পয়েন্ট ভাগ করার সুযোগ ছিল তাদের সামনে। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই দলের স্কোরলাইন ২-২ ছিল। পরের মিনিটেই লিভারপুলের জাল কাঁপান জ্যাক হিসশেলউড। বাকি সময়ে আর ম্যাচ ফিরতে পারেনি সফরকারী দল।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও